নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত।বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদরের মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,কোস্টগার্ডের কার্যকর প্রস্তুতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।ভোলা জেলার প্রতিটি এলাকায় কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে,যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

মহাপরিচালক আরও বলেন,কেউ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে,তবে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনি নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন,চরাঞ্চলসহ দুর্গম এলাকায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে।পাশাপাশি ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের ভোটার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগামী বোট ও লঞ্চের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান,ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: বাসস

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    ফেনী, প্রতিনিধি।।ফেনী–২ (সদর) আসনে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডকে প্রত্যাহারের দাবিতে এক প্রার্থীর টানা ৩২ ঘণ্টার অনশন কর্মসূচির পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তদন্তে গঠিত ভিজিল্যান্স কমিটির সদস্যসচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. নবীনেওয়াজ। তিনি জানান,ফেনী–২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার করা অভিযোগ শুক্রবার সকালে গ্রহণ করা হয়।পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বক্তব্যও নেওয়া হয়।উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক ওই কর্মকর্তাকে নির্বাচনী সব কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্তের পর বিকেল চারটার দিকে অনশন ভাঙেন গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।তিনি বলেন, ‘৩২ ঘণ্টার শান্তিপূর্ণ অনশনের পর আমার ন্যায্য দাবিকে সম্মান জানানো হয়েছে।রিটার্নিং কর্মকর্তা এসি ল্যান্ড প্রত্যাহারের দাবি মেনে নিয়েছেন।’ এক বিবৃতিতে তিনি বলেন,এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের ফল।শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে তারিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন,ফেনী–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ চলছে।তাঁর দাবি,সদর উপজেলার এসি ল্যান্ড তাঁকে হুমকি দিয়েছেন এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে একতরফাভাবে প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ফেনী–২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া ওরফে মঞ্জু বলেন,এসি ল্যান্ডের আচরণ ও সিদ্ধান্ত একপেশে ছিল।তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং আচরণবিধি প্রয়োগে বৈষম্য ছিল।তিনি বলেন,…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হয়েছে।এরই ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সাময়িকভাবে অপসারণ করে। পেজটিতে প্রায় ৬ লাখ ৩৯ হাজার অনুসারী ছিল। মুফতি আমির হামজার আইটি টিম জানিয়েছে,ফেসবুকের কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে পেজটি বন্ধ করা হয়নি। বরং সংঘবদ্ধ একটি অপশক্তি ভুয়া কপিরাইট স্ট্রাইক,মিথ্যা অভিযোগ ও গণহারে রিপোর্টিংয়ের মাধ্যমে পেজটি অপসারণে ভূমিকা রেখেছে।তাদের দাবি,ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়েছে। আইটি টিম আরও জানায়,ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না।পেজটি পুনরুদ্ধারের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দেওয়া হয়েছে। এদিকে,আইটি টিম মুফতি আমির হামজার সকল অনুসারী ও শুভানুধ্যায়ীদের ভুয়া আইডি,গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 24 views
    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 28 views
    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 31 views
    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 30 views
    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 36 views
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 22 views
    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 28 views
    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 38 views
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের