নিজস্ব প্রতিবেদক।।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক পূর্বাভাসে অধিদপ্তর জানায়,আগামী এক সপ্তাহে আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নির্বাচনের দিন বৃষ্টি কিংবা ঝড়ের আশঙ্কা নেই।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান,বর্তমান তাপমাত্রার তুলনায় নির্বাচনের দিন তা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়,রাজশাহী ও পাবনা সহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ১২ ফেব্রুয়ারির আগেই শৈত্যপ্রবাহ শেষ হবে। সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।
![]()











সর্বশেষ সংবাদ :———