নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষিত ছুটি যেসব কারখানা কার্যকর করবে,তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পোস্টে বলা হয়,জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করা হলে,সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে।
ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়,বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতেই আজকের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
![]()








































Recent Comments