নির্দিষ্ট স্থানে পোস্টার সাঁটাতে উদ্যোগ নেয় ঢাকা নর্থ সিটি করপোরেশন (ডিএনসিসি)

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীবাসীর পোস্টার ‘বিরক্তি’ শেষ হচ্ছে না।যেখানেই চোখ পড়ে পোস্টার,ব্যানার।রাজনৈতিক, অরাজনৈতিক,বিজ্ঞাপন- নানা ধরনের কাগুজে প্রচারণা দীর্ঘদিন ধরে বড় বিরক্তির কারণ।সবচেয়ে বড় সমস্যা হলো সৌন্দর্য-নান্দনিকতার।

যে কারণে নির্দিষ্ট স্থানে পোস্টার সাঁটাতে উদ্যোগ নেয় ঢাকা নর্থ সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থার পক্ষ থেকে বসানো হয় বোর্ড।

কিন্তু সেগুলোও সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না।নগরবাসী ও পরিকল্পনাবিদরা মনে করছেন,সঠিক ব্যবস্থাপনার অভাবে এ অব্যবস্থাপনা চলে আসছে বহুদিন ধরে।

গত কয়েকদিন ধরে পুরো উত্তর সিটি করপোরেশন সরজমিনে ঘুরে দেখা গেছে,উত্তরা থেকে শুরু করে মিরপুর,বনানী, গুলশান কড়াইল,সমগ্র বাড্ডা এলাকা,রামপুরা,তেজগাঁও, মগবাজার,কারওয়ান বাজার,মোহাম্মদপুর- কোনো এলাকা বাদ নেই যেখানে পোস্টার নেই।পোস্টারের পাশাপাশি মোড়ে মোড়ে ঝুলছে ব্যানার।বিশেষ করে স্কুল,হাসপাতাল ও অধিক জনসমাগম হয় এমন স্থান,বাসা-বাড়ির দেয়াল সয়লাব হয়ে গেছে পোস্টারে।যার অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মীদের। বড় নেতা,ছোট নেতা এমনকি পাতি নেতারাও নিজেদের পোস্টার-ব্যানার ঝুলিয়ে নিজেদের প্রচারণা করছেন।

নেতাদের পোস্টারের পর ডিএনসিসিতে সবচেয়ে বেশি চোখে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা মূলক পোস্টার-ব্যানারের।নানা অফার,চমকপ্রদ আলাপ নিয়ে এসব ব্যানার-পোস্টার সাঁটানো হয় রাজধানীর বুকে।শুধু যে ডিএনসিসি, তা নয়,ঢাকা সাউথ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) পোস্টার বিরক্তি বিদ্যমান।

দীর্ঘদিন ধরে এ সংকট চলে আসায় ভোগান্তি নিরসনে উদ্যোগ নেয় ডিএনসিসি।সংস্থার পক্ষ থেকে কিছু কিছু এলাকায় পোস্টার-ব্যানার অপসারণে অভিযান চালাতে দেখা যায়।এ ছাড়া সব ওয়ার্ডে পোস্টার লাগাতে নির্দিষ্ট স্থান নির্ধারণে জন্য কাউন্সিলরদেরও চিঠি পাঠায় কর্তৃপক্ষ।

রাজধানীর কাওরান বাজার,আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড ও মিরপুর-১০ নম্বর এলাকার দেয়ালে পাইলটিং প্রকল্প হিসেবে ‘পোস্টার লাগানোর নির্ধারিত স্থান’লেখা সম্বলিত পনেরটি বোর্ডও বসায় ডিএনসিসি কর্তৃপক্ষ।কিন্তু তাতেও কাজ হচ্ছে না। চলমান প্রকল্পে আরও বোর্ড বসানো হবে বলেও জানায় এ সংস্থা। কিন্তু প্রশ্ন হলো- আদৌ কাজ করবে তো এ পাইলট প্রকল্প?

এলাকাগুলোর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,কে বা কারা কোন পোস্টার লাগান,তারা জানেন না। এমনকি কোন কোন স্থানে পোস্টার লাগানোর বোর্ড বসানো হয়েছে তাও জানেন না।

কেউ কেউ আবার বলছেন,প্রধান সড়কের পাশে বসানো দৃশ্যমান তিনটি বোর্ডও ঢাকা পড়ে যায় হকার ব্যবসায়ীদের দোকানের আড়ালে।সর্বত্রই কেবল রাজনৈতিক পোস্টার লাগানো।প্রচার প্রচারণার অভাব ও আশপাশের দেয়ালে এলোমেলোভাবে সাঁটানো পোস্টারের কারণে চোখে পড়ে না বোর্ডগুলো।এছাড়া হকারদের দখলদারিত্বে ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচল না করায় কিছু বোর্ড কোনো কাজেই আসছে না।

নগরবিদরা মনে করছেন,পোস্টার লাগাতে অর্থ ব্যয় করে নির্দিষ্ট বোর্ড বসানো কার্যকর কোনো পদক্ষেপ নয়। রাজধানীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন মার্কেট ও পোস্টার লাগানোর অনুমতি পাওয়া যায় এমন সব দেয়ালে একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ব্যবহার করা হলে সিটি করপোরেশনের কাজ যেমন সহজ হবে;তেমনই সরকারি অর্থের ব্যয়ও রোধ হবে।

ভুক্তভোগীরা বলেন,পোস্টার লাগাতে নিয়ম করা উচিৎ। এলাকায় এলাকায় বিভিন্ন বাসা-বাড়ির দেয়ালে ঘর ভাড়া, শিক্ষক চাই,সাটার-চুলা মেরামত,ইলেট্রিক মিস্ত্রি,স্কুল-কলেজ-কোচিংয়ের বিজ্ঞাপন,রাজনৈতিক লোকদের বিজ্ঞাপনে ভরা। রাস্তায় গেলে দুই পাশের দেয়ালগুলোয় রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার,মাথার ওপর ব্যানার ঝোলে।এ বিষয়গুলো দীর্ঘদিনের। এ নিয়ে কোনো নীতিমালা আছে বলে মনে হয় না।

তারা বলেন,পোস্টার-ব্যানারের জন্য নির্ধারিত স্থান করা উচিৎ।যাদের নিজেদের বা কোনো পণ্যের প্রচার চালাতে হবে, সেখানে গিয়ে পোস্টার সাঁটিয়ে দিয়ে আসবে। পোস্টার লাগাতেও সঠিক নিয়ম করা উচিৎ।কোথাও একটার বেশি পোস্টার লাগানো যাবে না,সেটিও পর্যবেক্ষণ করতে হবে।

পাইলট প্রকল্প নিয়ে তাদের ভাষ্য,জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় সিটি করপোরেশন পোস্টার লাগানোর পাইলট প্রকল্প চালাতে পারে না।এটাও এক ধরনের অপচয়।এটি যদি বাস্তবায়নই না হলে পাইলট প্রকল্পের গুরুত্ব কী?পোস্টার লাগাতে সিটি করপোরেশনের যথাযথ ব্যবস্থা নিতেও তারা দাবি করেন।

কেউ কেউ আবার বোর্ডে পোস্টার লাগানোর ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।কিন্তু তারপরও তাদের উদ্বেগ,সিদ্ধান্তের পরিপূর্ণ বাস্তবায়ন নিয়ে।তারা মনে করেন,শাস্তির বিধান রাখলে প্রকল্প কাজে আসবে।নয়ত মুখ থুবড়ে পড়বে।

ডিএনসিসিবাসীদের দাবি,পোস্টার বোর্ড এর আশপাশের বেশ কিছু অংশ উন্মুক্ত রাখতে হবে।তা ছাড়া এর কোনো মূল্য নেই। বোর্ডের সামনে গাড়ি রাখা,হকার বসা-এতে ভালোর চেয়ে খারাপই হচ্ছে।এসবের কারণে বোর্ডেরও ক্ষতি হতে পারে,সেদিকটা খেয়াল রাখতে হবে।সিটি করপোরেশনর পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে প্রতিনিয়ত স্থানগুলো পরিষ্কার করাতে হবে।জনগণ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় করে এসব বোর্ড সুরক্ষিত রাখতে হবে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের শিক্ষক ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন,পাইলট প্রকল্পের মাধ্যমে যত্রতত্র পোস্টার লাগানোর সমস্যা কতখানি দূর হবে,সেটি যাচাই করা কার্যকর কোনো পদক্ষেপ নয়।এতে শুধু সরকারি অর্থের ব্যয় বাড়বে।এ ছাড়া এসব বোর্ড বসাতে সিটি করপোরেশনের সময়ও ব্যয় করতে হবে।বরং শহরের যেসব দেয়াল ব্যবহার করা সম্ভব-একটি নীতিমালার মাধ্যমে সেগুলো ব্যবহারের উদ্যোগ নিলে পোস্টার বিরক্তি নিরসন করা সহজ হবে।

নির্দিষ্ট স্থানের বাইরে যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,যেখানে সেখানে ব্যানার-পোস্টার লাগানো বন্ধে শাস্তি বা জরিমানার বিধান করতে হবে।অন্যথায় অর্থ খরচ করে বোর্ড বসিয়েও কোনো লাভ হবে না।

ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম বলেন,আমরা ওয়ার্ড কাউন্সিলদের নির্ধারণ করে দেওয়া স্থানগুলোর উপযোগিতা যাচাই করে পোস্টার লাগাতে বোর্ড বসানোর সম্মতি দিয়েছিলাম।এখন সেগুলো দেখভালের দায়িত্ব তাদের।এ পদ্ধতি পাইলট প্রকল্প হিসেবেই এখন পর্যন্ত পর্যবেক্ষণ চলছে।বোর্ডগুলো পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে। ফলে কোন কোন স্থানে বোর্ডগুলো কার্যকর ভূমিকা রাখছে বা রাখছে না-বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছ।পূর্ণাঙ্গ ফল পেলে আগামীতে এ পদ্ধতি প্রয়োগ করা হবে।

এর আগে,যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করলে ২১ ফেব্রুয়ারির পর কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।কিন্তু তার আল্টিমেটামের সময় শেষ হলেও বন্ধ হয়নি অযাচিত পোস্টার-ব্যানার লাগানো।

এব্যাপারে মেয়রের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। নগরবাসীরা বলছেন মেয়র শুধু আলটিমেটাম দিয়ে চুপ করে থাকলেই হবে না।অমান্যাকারীদের ধরে শাস্তি দিতে হবে।তা না হলে যে পদ্ধতি কর্তৃপক্ষ চালু করতে চাচ্ছে,তা চলবে না।

  • এই সংক্রান্ত সংবাদ

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    বিস্তারিত পড়ুন

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 10 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 36 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 40 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 39 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 35 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 34 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 43 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 52 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 37 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 42 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 55 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 32 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ