নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক।।ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।

রোববার করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন,“কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”

নগর সংস্থাটির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে।সদস্য সচিব করা হয়েছে সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।এরপর চলে ড্যাম্পিংয়ের কাজ। ২৭ ঘণ্টা পর রোববার সকালে পুরোপুরি নির্বাপণ করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভল ২৭ ঘণ্টা পর
বঙ্গবাজার দেখেও সতর্ক হয়নি নিউ সুপার মার্কেট

ডিএসসিসি মালিকানাধীন তিন তলা এই মার্কেটে পোশাকের দোকানই বেশি ছিল।এর পাশাপাশি ছিল ব্লক-বুটিক,কার্পেট, ক্রোকারিজের দোকান।

মার্কেটটির ব্যবসায়ীদের হিসাবে সেখানে প্রায় ৬০০ দোকান পুড়েছে।আগুনের তাপ ও আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানিতে আরও একশ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন তলা ওই মার্কেটে দোকান ছিল সব মিলিয়ে প্রায় ১৩শ।

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ছাই হয়ে যাওয়ার ১১ দিনের মাথায় ঢাকা নিউ সুপার মার্কেট পুড়ল।

তবে ঈদের আগে মার্কেট ও বিপণি বিতানে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সন্দেহের কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন।এ ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দুটি ক্ষেত্রে ভোরে আগুন লাগার ঘটনাটি সন্দেহের দৃষ্টিতে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন