নারায়ণগঞ্জের মেয়র আইভী রহমানকে অবরুদ্ধ করে ৬দফা দাবি আদায়ের চেষ্টা!

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।।নারায়ণগঞ্জে ৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের মধ্যে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচ্ছন্নকর্মীরা।একই সাথে নাসিকের প্রধান ফটক থেকে ভেতরে ও নাসিকের ব্যবহৃত গাড়িগুলোতে ময়লা ফেলে প্রতিবাদ করেছে তারা।

এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন মেয়র আইভী।এ সময় তিনি বের হয়ে এসে তাদের বুঝানোর চেষ্টা করেন।

তবে পরিচ্ছন্নকর্মীরা এ সময় তার সামনেই হইচই শুরু করেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নাসিকে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই ৬ দফা দাবি আদায়ে নাসিকের সামনে অবস্থান নেন তারা।এ সময় নানা স্লোগান দিয়ে নাসিকের গেট অবরুদ্ধ করার চেষ্টা করেন তারা।

পরে দাবি আদায়ের লক্ষ্যে একদল পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা নাসিকের বিভিন্ন গাড়িতে ছুড়ে মারে এবং নাসিকের ফটক থেকে ভেতর পর্যন্ত পথে ফেলে রাখে।

এ সময় মেয়র আইভী বের হয়ে বলেন,এখানে সবার বেতন ৩ মাস আগে থেকে বেড়ে আছে।তবে আমরা কারো টাকা দিতে পারি নাই কারণ টাকা নাই।৮ হাজার টাকা হয়েছে বেতন এবং বাসা ভাড়া বাবদ পাবে ৫ হাজার।

আমার বিরুদ্ধে আন্দোলন করেন সমস্যা নাই,অবরুদ্ধ করেন, স্লোগান দেন কিন্তু ময়লা ফেলার মত দুঃসাহস কিভাবে দেখালেন?এটি কোন ধরনের আচরণ।

এর আগে ৬ দফা দাবি আদায়ে সোমবার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পরিচ্ছন্ন কর্মীরা।এ সময় নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মানবেতর জীবন যাপনের কথা তুলে ধরেন তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন।

এ সময় তাদের পক্ষে শ্রমিক নেতা ও সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন,সুইজারল্যান্ডে যদি কোন পরিচ্ছন্ন কর্মী এক ঘণ্টা কাজ করে সে তিন হাজার ডলার পায়।

শুধু ঘণ্টা নয় সেখানে যখন কেউ নিয়োগ পায় তাদের নিয়োগপত্র দেয়া হয় এবং সন্তানদের শিক্ষা ও পরিবারের সদস্যদের চিকিৎসার নিশ্চয়তা দেয়।কম টাকা দেয় এমন দেশ জাপান।সেখানেও এক ঘণ্টা কাজ করলে আপনি ১ হাজার ১৪৯ টাকা পাবেন।ইতালিতে পাবেন নয়শ টাকা।ইন্ডিয়া ও মিশর সবচেয়ে কম টাকা দেয়।সেখানেও প্রতি ঘণ্টায় একশ টাকার ওপরে দেয়।

তিনি বলেন,সারা পৃথিবীতে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের ভরণ পোষণ ও আবাসন রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়।আপনাদের আশ্বাস দেয়া হয় এপার্টমেন্ট হচ্ছে।আপনারা দেখছেন।আপনারা যখন সিটি করপোরেশনে ধর্মঘট করছিলেন।মেয়র তখন দেশের বাইরে ছিলেন।তিনি বলেছিলেন দেশে এসে পরিচ্ছন্ন কর্মীদের মজুরি বৃদ্ধি করবেন।তারা তাদের কথা রাখছেন না। কারণ তারা মনে করে এই মানুষগুলোকে দাবিয়ে রাখা যাবে। আজ যখন আপনাদের দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করছি সিদ্ধিরগঞ্জের কিছু কাউন্সিলর হুমকি ধমকি দিচ্ছে।আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

পরিচ্ছন্ন কর্মীদের সংগঠন নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল জানান,নাসিক এলাকায় ১২৪০ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে।যাদের কোনো নিয়োগপত্র নেই।

প্রশ্ন রেখে তিনি বলেন,মাত্র দেড় থেকে ২ হাজার টাকা বেতন দিয়ে কি কারও পরিবার চলে?এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবি পেশ করে ওয়ার্কার্স ইউনিয়ন। দাবিগুলো হলো, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত সব পরিচ্ছন্ন কর্মীর চাকরি স্থায়ী করতে হবে।সব পরিচ্ছন্ন কর্মীর ন্যূনতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ বা পূজার বোনাস প্রদান করতে হবে।প্রতি ওয়ার্ডে দুইজন করে ডোম নিয়োগ দিতে হবে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে,তাহলে ৫ লাখ টাকা প্রদান করতে হবে। এছাড়া যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে,তবে তার কাষ্ট বা দাফনের জন্য পূর্বের বরাদ্দ ৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।

এ বিষয়ে জানতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যবহৃত মুঠোফোনে ফোন দেয়া হলে সেটি রিসিভ করেন তার গানম্যান শফিক।তিনি জানান,মেয়র সেলিনা হায়াৎ আইভী একটি অনুষ্ঠানে আছেন।তার মুঠোফোনটি তাই আমার কাছে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন