নিজস্ব প্রতিবেদক।।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ জুন) দুদকের চাঁদপুরে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান,দুদক থেকে পাসপোর্টের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়।সম্পদ বিবরণী পূরণ করে তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি দুদকে জমা দেন।সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়াও মিথ্যা তথ্য দেওয়াসহ ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়,মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তার পরস্পর যোগসাজশে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য দিয়ে এবং জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। Post navigation আলোচিত সেই মতিউর রহমানের বাবা হাকিম হাওলাদার বিএনপির সমর্থিত চেয়ারম্যান ছিলেন! এমপি আনার হত্যা মামলায় ম্যাজিস্ট্রেট সহ বাবুকে নিয়ে অভিযানের নির্দেশ দিয়েছেন-আদালত