নাটোরের নলডাঙ্গার নতুন ইউএনও রোজিনা আক্তার

নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি।।নাটোরের নলডাঙ্গা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব রোজিনা আক্তার। সদ্য বিদায়ী ইউএনও সুখময় সরকারের বদলির পর তার স্থলে যোগদান করলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কর্মস্থলে তিনি যোগদান করার পর দুপুরে সদ্য বিদায়ী ইউএনও সুখময় সরকার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোজিনা আক্তার ৩৩তম বিসিএস ক্যাডারের সদস্য।তার বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার পরানদহ গ্রামে।

সদ্য যোগদানকৃত ইউএনও রোজিনা আক্তার জানান, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু। সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীকে একই জেলার মহেষপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর আজ আনুষ্ঠানিকভাবে নলডাঙ্গা উপজেলা হিসেবে যোগদান করলেন।

তিনি বলেন, নতুন উপজেলা ইউএনও হিসেবে সবার সহযোগিতা নিয়ে সরকারের সবউন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করাসহ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে চান। পাশপাশি নলডাঙ্গাবাসীর সঙ্গে থেকে উন্নয়ন ও অগ্রগতি সমুন্নত রাখাসহ সুখে-দুঃখে সবার সেবা করতে চাই।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন