বিনোদন ডেস্ক রিপোর্ট।।আইসক্রিম’ দিয়ে আলোচনাহীন, দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ দিয়ে খানিক প্রশংসা। এরপর ‘পরাণ’ ও ‘হাওয়া’ দিয়ে ব্যাক টু ব্যাক বাজিমাত। সর্বশেষ ‘দামাল’-এও তার কারিশমায় মুগ্ধ দর্শক। তবে কাজের সংখ্যা কিংবা ক্যারিয়ারের দৈর্ঘ্যে এখনও তিনি প্রাথমিক পর্যায়েই রয়েছেন।

এই অবস্থায় সিনে পাড়ায় শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন রাজ! যা ঢালিউডে বিরল ঘটনাই বটে।কেননা শাকিব খান ছাড়া এত বেশি পারিশ্রমিক ঢালিউডে আর কেউ নেন বা পান বলে শোনা যায়নি আগে।

ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটো হিট সিনেমার সুবাদে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শরিফুল রাজ।এজন্য নতুন ছবির প্রস্তাব আসলেও সেগুলোতে যুক্ত হতে পারছেন না অভিনেতা।

পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খুললেন রাজও।শুক্রবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।সেখানে রাজ জানান,তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন,তা মোটেও ‘অতিরিক্ত’ নয়।

রাজ বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে,এটা কে ঠিক করে দেবেন?আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে।তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে।যেহেতু আমার এটাই পেশা।সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

এর কারণে ছবি হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে রাজ জানান,তিনি এটা নিয়ে একদমই ভাবিত নন। ক্যারিয়ারের এই সময়টাতে সবকিছু বুঝেই পা ফেলতে চান এ তারকা

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed