নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মগবাজার,ইস্কাটন, রামপুরা,মহাখালী,পূর্ব রাজাবাজারসহ বিভিন্ন এলাকার গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে বলে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ।গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লে ওইসব এলাকার মানুষ রাস্তায় নেমে আসে।

 

গতকাল সোমবার রাতে রাজধানীতে এ ঘটনা ঘটে। ওইসব এলাকার বাসিন্দারা থানা, ফায়ার সার্ভিস, জাতীয় জরুরি সেবার নম্বর-৯৯৯ এ বিষয়টি জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের ফেসবুক পোস্টে বলে,ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে।এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

 

এ ঘটনার পর রাজধানীর প্রতিটি ফায়ার সার্ভিসের স্ট্রেশনগুলোকে সতর্ক করে প্রস্তুত রাখে ফায়ার সার্ভিসের সদরদপ্তর।