দেশের পোশাকশিল্প নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক।।আরও ২ তৈরি পোশাক কারখানা যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পাওয়ায় দেশের পোশাকশিল্প নতুন মাইলফলক ছুঁয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান জানান,গাজীপুরের কালিয়াকৈরে লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং লিমিটেড ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড ইউএসজিবিসি থেকে প্লাটিনাম-রেটেড লিড সনদ পেয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তায় ফারুক হাসান বলেন,বিজিএমইএ আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে টেকসই শিল্পায়নের পথে একটি উল্লেখযোগ্য অর্জন এসেছে। আমরা ইউএসজিবিসির ২০০তম লিড-সনদ পাওয়া উদযাপন করছি।’

‘এই উল্লেখযোগ্য মাইলফলক পরিবেশগত তত্ত্বাবধান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকারকে তুলে ধরেছে,যোগ করেন তিনি।

এই ২০০ কারখানার মধ্যে ৭৩টি প্লাটিনাম-রেটেড, ১১৩টি গোল্ড-রেটেড,১০টি সিলভার-রেটেড ও ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।

বাংলাদেশে বিশ্বের কয়েকটি সেরা কারখানার আছে।শীর্ষ ১৫টি লিড পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩টিই এখন বাংলাদেশে।

২০২২ সালে ৩০ পোশাক কারখানা লিড-সনদ পায়।চলতি বছর এ পর্যন্ত ১৮ কারখানা এই স্বীকৃতি পেয়েছে।

আরও প্রায় ৫০০ কারখানা ইউএসজিবিসির সনদের অপেক্ষায় আছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন,আমি আশা করছি,চলতি বছরের শেষ নাগাদ আমরা আরও একটি নতুন মাইলফলকে পৌঁছাতে পারবো।’

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন