Skip to content
  • ফেব্রুয়ারি ১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
  • খুলনা
  • চট্টগ্রাম
  • ঢাকা
  • বরিশাল
  • ময়মনসিংহ
  • রংপুর
  • রাজশাহী
  • সিলেট
jugantorbarta

jugantorbarta

jugantorbarta

  • অর্থনীতি
    • রাজনীতি
      • আন্তর্জাতিক
        • জাতীয়
          • শিক্ষা
          • সম্পাদকীয়
          • খেলাধুলা
          • বিনোদন
আবহাওয়া বার্তা

দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন-আবহাওয়া অফিস

Bynewadmin

এপ্রি ২৯, ২০২৪
  • নিজস্ব প্রতিবেদক।।আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির আভাস দেওয়া হয়েছে এতে। সঙ্গে এটাও জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে থাকা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. ‍মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও জানানো হয়,যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল,ফরিদপুর, গোপালগঞ্জ,নওগাঁ,পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।ময়মনসিংহ,মৌলভীবাজার,রাঙ্গামাটি,চাঁদপুর, নোয়াখালী,ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা,রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

বুধবার (১ মে) সকাল ৯ টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এসময় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানাতে বলা হয়, সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Post navigation

পাঁচদিনে সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে-আবহাওয়া অফিস
২রা মে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

By newadmin

Related Post

আবহাওয়া বার্তা

আবারও ঢাকায় ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

ডিসে ৪, ২০২৫ newadmin
আবহাওয়া বার্তা

ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে

নভে ২৮, ২০২৫ newadmin
আবহাওয়া বার্তা

বাংলাদেশে এক সপ্তাহে আরও ২০ বার ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে-ভূমিকম্প বিশেষজ্ঞ

নভে ২৩, ২০২৫ newadmin

You missed

অপরাধ-আইন-আদালত

শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

ফেব্রুয়ারি ১, ২০২৬ newadmin No Comments
রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

ফেব্রুয়ারি ১, ২০২৬ newadmin No Comments
রাজনীতি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

ফেব্রুয়ারি ১, ২০২৬ newadmin No Comments
জাতীয়

বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

জানুয়ারি ৩১, ২০২৬ newadmin No Comments
jugantorbarta

jugantorbarta

jugantorbarta

Proudly powered by WordPress | Theme: newstack by Themeansar.

  • প্রাইভেসি পলিসি
    • সব খবর
  • কনভার্টার