jugantorbarta

jugantorbarta

দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি, তাই ৫ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

মাজহারুল ইসলাম।।দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি থাকায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর দুই দিনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়।