দেড় শতাধিক শিক্ষকের সনদ জাল

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি স্কুল-কলেজের দেড় শতাধিক শিক্ষকের জাল সনদ চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।এই জাল সনদ দিয়ে এসব শিক্ষকেরা এমপিওভুক্তি নিয়েছেন।সেই সঙ্গে আরও এক হাজারের বেশি শিক্ষকের সনদ নিয়েও চলছে তদন্ত। শিক্ষা মন্ত্রণালয় বলছে,এসব শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার উজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াছমিন নাহার। ১০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন তিনি।তবে তাঁর নিবন্ধন সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে।তবে অভিযুক্ত শিক্ষক বলছেন,তিনি ক্লাস-পরীক্ষা দিয়েই সনদ নিয়েছেন।

ইয়াসমিন নাহার বলেন,কোর্স করেছি।এরপর তারা আমাদের সনদ দিয়েছে।কিন্তু তারা কি দিল,সেটা তো আর আমরা জানি না।’

নোয়াখালীর হাট পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক দীপক চন্দ্র দে।তাঁরও নিবন্ধনের সনদ জাল প্রমাণিত হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন,তাঁর সনদ যাচাই-বাছাই করেই নিয়োগ দেওয়া হয়েছিল।

মোহাম্মদ হানিফ বলেন, ‘জেলা শিক্ষা অফিসারের মাধ্যমেই নিরীক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তাঁর সনদ পাঠানো হবে।’

এমন ১৫৬ জন শিক্ষকের সনদ জাল বলে প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী,ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৯ জন,চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০ জন,রাজশাহী ও রংপুর বিভাগের ১০০ জন এবং খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জন শিক্ষকের সনদ জাল।এর বেশির ভাগই এনটিআরসিএ এবং কম্পিউটারের জাল সনদ দিয়ে এমপিও নিয়েছেন।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বলেন,জাল সনদের বিষয়ে তদন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চলমান রয়েছে।আমরা মনে করি,এমন অনিয়মের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে,এসব শিক্ষকের বেতনের অর্থ ফেরত দিতে হবে।সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,আমরা মনে করি,প্রতারণা যদি হয়ে থাকে,তাহলে আমাদের দণ্ডবিধি অনুসারে পুলিশি ব্যবস্থা হওয়া উচিত।’

এর আগে আরও ৬৭৮ জন শিক্ষকের জাল সনদ চিহ্নিত হয়েছে।তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন