নিজস্ব প্রতিবেদক।।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার মামলার অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নেয়ার তারিখ ধার্য ছিল। এদিন অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। Post navigation ড. মুহাম্মদ ইউনুসসহ ছয়জনের বিরুদ্ধে মামলা স্হগিত ঘুষ নিয়ে অস্ত্রসহ ছেড়ে দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে পুলিশের তিন সদস্যের র্যাঙ্ক ব্যাজ কর্তনের সুপারিশ