নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্জয় ছাড়ায় বাকিরা হলেন রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মুনসুর। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে অর্থপাচার,প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে। Post navigation সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে-স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপ ও ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু