দুর্গাসাগর দিঘির নির্মাণাধীন প্রবেশ গেট ধসে দুই শ্রমিক আহত

বরিশাল জেলা প্রতিনিধি।।ব‌রিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির নির্মাণাধীন প্রবেশ গেট ধসে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রছে জেলা প্রশাসন।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউ‌নিয়নের দুর্গাসাগরে বৃহস্প‌তিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গণপূর্ত প্রকৌশল অ‌ধিদপ্তর ব‌রিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আ‌নিসুর রহমান বলেন, ‘গেটের কাজ চল‌ছি‌ল। আ‌মি মাঝখানে ছিলাম। হঠাৎ করে গেট ভেঙে পড়ে। আ‌মিসহ আরও একজন আহত হয়েছেন।’

স্থানীয় ফজলে মাসুমের অভিযোগ, কাজে অনিয়মের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ কর‌ছি‌ল। প্রবেশপথের গেট ঢালাই দেয়ার সময় গেটটি ভেঙে পড়ে।’

গণপূর্ত প্রকৌশল অ‌ধিদপ্তরের প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘গেটটি অনেক উঁচুতে। উল্টাপাল্টা ঢালাই দেয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আ‌মি গিয়ে‌ছিলাম। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ২২ ফুট উঁচু গেট‌টি নির্মাণে ত্রু‌টি রয়েছে কি না সে‌টি আমরা দেখ‌ছি।’

ঘটনাস্থলে গিয়েছিলেন ব‌রিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কমলেশ চন্দ্র হালদারও। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দুজন আহত হয়েছেন। তাদের ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বাবুগঞ্জ উপজেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) সুব্রত বিশ্বাস দাস ব‌লেন, ‘দুর্গাসাগ‌রের উন্নয়‌নে ১৬ কো‌টি টাকার এক‌টি প্রজেক্ট চল‌ছে। প্রবেশপ‌থের গেট তারই এক‌টি অংশ। ঠিকাদা‌রি প্রতিষ্ঠান খান বিল্ডার্স এ কাজটি কর‌ছি‌ল। এখা‌নে কা‌রও গাফল‌তি রয়েছে কি না সে‌টি খ‌তিয়ে দেখা হচ্ছে।’

ব‌রিশালের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ ব‌লেন, ‘এই ঘটনায় অ‌তি‌রিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি ক‌মি‌টি গঠন করা হয়েছে। কেন রডসহ ঢালাই ধসে পড়বে, সেটি তদন্ত করা হবে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন