নাটোর প্রতিনিধি।।আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের অনুকূলে ডিও চাউল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৭৯ টি মন্দিরে ৫০০কেজি করে ডিও চাউল বিতরণ করেন নাটোর-২-(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ।

শারদীয় দুর্গাপূজা ডিও চাউল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শরিফুল ইসলাম রমজান, সদর থানা অফিসার ইনচার্জ নাসিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব আল, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা যুবলীগের সভাপতি বাশিরুল ইসলাম খান চৌধুরী এহিয়া, নাটোর সদর যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর, পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, সদর উপজেলা পিআইও উমর খৈয়াম, নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল যৌবন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ ৭৯ টি মন্দিরের কমিটির সদস্যরা।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed