দুজন ব্যক্তি রমনা পার্কে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বোম আর গুলি ছুড়ে!

নিজস্ব প্রতিবেদক।।।রাজধানীর রমনা বটমূলে হঠাৎ মুহুর্মুহ বোমা আর গুলির আওয়াজ।দুজন ব্যক্তি রমনা পার্কে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বোম আর গুলি ছুড়ে। নিস্তব্ধ হয়ে পুরো এলাকা।পরে রমনা বটমূলের পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই দুই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলেন।তাদের কাছে থাকা বোমা শনাক্তে ছুটে যায় সিটিটিসির রোবট।দুটি অত্যাধুনিক রোবট শনাক্ত করে শক্তিশালী বোমা।এরপর ডগ স্কোয়াডের টিম সুইপিং করে পুরো রমনা পার্ক বোমামুক্ত করে।

ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের।তবে পুরো ঘটনাটি আসলে পহেলা বৈশাখের বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তার মহড়া। মহড়ায় সিটিটিসির অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবট যোগ দেয়।

সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিটের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ চৌধুরী বলেন,রমনা বটমূলে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারকরণে সিটিটিসির এসএজি কর্তৃক নিরাপত্তা মহড়া প্রদর্শিত হয়।নিরাপত্তা মহড়ায় সিটিটিসির ৩টি ইউনিট ‘সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং কে-৯’ অংশ গ্রহণ করে।

তিনি বলেন,পহেলা বৈশাখ উদ্যাপনকালে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিএমপি কতটা তৎপর এটিই ছিল মহড়ার মূল প্রতিপাদ্য।একই সঙ্গে অস্ত্র বোমা বা যে কোনো ধরনের হুমকি জঙ্গি তৎপরতা নিমূলকরণে সিটিটিসি কতটা সমর্থ তারও একটি বার্তা প্রদান করে আজকের মহড়া।

বোম্ব ডিজপোজাল ইউনিটের এ কর্মকর্তা আরও বলেন, মহড়ার প্রথমেই দুজন সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি ও বোমা ছুড়তে ছুড়তে রমনায় প্রবেশ করে।তাৎক্ষণিক সোয়াট সদস্যরা তাদের নিরস্ত্র করে এবং গ্রেফতার করে।অভিযানকালে সোয়াট সদস্যরা সেখানে আইইডির (শক্তিশালী বোমা) উপস্থিতি বুঝতে পারে।পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

বোমটি অনেক শক্তিশালি হওয়ায় এবং ঘটনাস্থলে ধ্বংস করলে জান মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় বোম্ব ডিজপোজাল টিম আইইডিটি রোবটের মাধ্যমে নিয়ে নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় করবে।

অভিযানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্ন টিসিভি ব্যবহার করা হয়।যা যে কোনো ধরনের সিবিআরএন পদার্থ নিরাপদে বহন করতে সক্ষম।এছাড়া যে বোম্ব সুইট ব্যবহার করা হয় তা সর্বশেষ প্রযুক্তি সম্পূর্ণ।সম্পূর্ণ বোম অপারেশনটি অত্যাধুনিক রোবটের মাধ্যমে রিমোটলি পরিচালনা করা হয়। যা দেশের ইতিহাসে এ প্রথম।

সর্বশেষে কে-৯ (ডগ স্কোয়াড) এর একটি টিম ঘটনাস্থল সুইপিং করে এবং আরও একটি আইইডির সন্ধান পায়।যা পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট রোবটের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন