নিজস্ব প্রতিবেদক।।অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ দুই যুগ ধরে পলাতক বিএনপি নেতার শেষ রক্ষা হলো না। অবশেষে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব ৭।

গ্রেপ্তার আসামির নাম সাইফুল ইসলাম সেলিম (৪৮)। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক।তিনি ২০ বছর ধরে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানান,২০০১ সালে ফেনী সদর থানায় অস্ত্র আইনের একটি মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।দীর্ঘ ২৪ বছর ধরে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।বুধবার বিকেলে বারইয়ারহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed