নিজস্ব প্রতিবেদক।।টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়।

বুধবার গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম সংশোধনের ঘোষণা দেওয়া হয়।দর সংশোধনে ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়।ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস।বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা)দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

গালফ নিউজের খবরে বলা হয়েছে,আন্তর্জাতিক বাজারে বুলিয়ন দামের পতনের প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম ২৪ ঘণ্টায় প্রতি গ্রামে প্রায় ৬ দিরহাম কমেছে।

বুধবার পর্যন্ত প্রতি গ্রাম স্বর্ণ যেখানে ৩৮০ দিরহামের ওপরে ছিল।বৃহস্পতিবার (২৪ জুলাই) তা নেমে এসেছে ৩৭৭.৫ দিরহামে। তবে এতেও তেমন আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed