নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন,১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ভোটারদের এখন শুধু ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি বলেন,দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।মোট ৮ লাখ কর্মকর্তা ও প্রায় ৯ লাখ পুলিশ,সেনা ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন,যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, মহিলা ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি— ২৮৮ জন।ভোটগ্রহণ হবে ৪২,৭৭৯টি কেন্দ্রে,২,৪৭,৪৮২টি ভোটকক্ষে। পর্যবেক্ষকের সংখ্যা ৫৫,৪৫৪ জন,এর মধ্যে ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক। প্রবাসী ভোটার হিসেবে ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ভোটার ভোট প্রদান করেছেন।
![]()










সর্বশেষ সংবাদ :———