ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির

নিজস্ব।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচটি অধ্যায়ে বিভক্ত ৫১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে দেশের মানুষের জন্য বিএনপি কী করবে—তার একটি সার্বিক রূপরেখা এই ইশতেহারে তুলে ধরা হয়েছে।

ইশতেহারের ৫টি অধ্যায়

প্রথম অধ্যায়: রাষ্ট্রব্যবস্থা সংস্কার
এই অধ্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধার,মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন,সাংবিধানিক সংস্কার,জাতীয় ঐক্য,সুশাসন,বিচার বিভাগের স্বাধীনতা,পুলিশ সংস্কার এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে।

দ্বিতীয় অধ্যায়: বৈষম্যহীন উন্নয়ন
দারিদ্র্য নিরসন,নারী ক্ষমতায়ন,কৃষি ও খাদ্য নিরাপত্তা,কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে।

তৃতীয় অধ্যায়: অর্থনীতি পুনর্গঠন
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

চতুর্থ অধ্যায়: সুষম আঞ্চলিক উন্নয়ন
অঞ্চলভিত্তিক উন্নয়নের রূপরেখার অংশ হিসেবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা এবং একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা বিনির্মাণের পরিকল্পনার কথা বলা হয়েছে।

পঞ্চম অধ্যায়: অধিকার ও সম্প্রীতি
ধর্মীয় সম্প্রীতি জোরদার,পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা পুনরুদ্ধারের অঙ্গীকার করা হয়েছে।

বিএনপির ৯টি প্রধান প্রতিশ্রুতি

১. ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ।
২. কৃষক কার্ড: ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ ও কৃষিবিমা।
৩. স্বাস্থ্যসেবা: এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ।
৪. শিক্ষা: বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি এবং ‘মিড-ডে মিল’ চালু।
৫. তরুণদের কর্মসংস্থান: কারিগরি উন্নয়ন, স্টার্টআপ সহায়তা ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ।
৬. ক্রীড়া উন্নয়ন: জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ।
৭. পরিবেশ সুরক্ষা: ১০ হাজার কিলোমিটার নদী–খাল খনন ও পাঁচ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ।
৮. ধর্মীয় সম্প্রীতি: উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও কল্যাণ ব্যবস্থা।
৯. ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালু এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ।

মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান

ইশতেহারে মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন ও তাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।

এছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন,তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ এবং আহতদের চিকিৎসা,মামলার দ্রুত বিচার ও সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।

‘আই হ্যাভ এ প্ল্যান’

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন,“জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম—আই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনায় ৪ কোটির বেশি তরুণ,নারী এবং কৃষক-শ্রমিকদের জন্য কর্মসংস্থানসহ স্বনির্ভর বাংলাদেশ গঠনের সেক্টরভিত্তিক কর্মপরিকল্পনা রয়েছে।”

বিএনপি বলছে,এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।দলটি প্রতিশোধ নয়,ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারির জন্য ঢাকায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে।পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য রাখবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে জানানো হয়,জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেছেন।এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যুক্ত হয়েছেন।রিজভী বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান,দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের আহ্বান জানিয়েছেন,অন্ধবিশ্বাস নয়, বিবেক ও যুক্তির ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন,“ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের প্রতারণা করা হয়,যারা এ ধরনের প্রতারণা করে তারা সবক্ষেত্রেই প্রতারণা করতে পারে।তাই ভোট দেবে বিবেকের ভিত্তিতে।” কায়সার কামাল আরও বলেন,তিনি দুর্নীতিমুক্ত এবং ভোটারদের সুচিন্তিত মত অনুযায়ী দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য কার্ড,কৃষক কার্ড ও পরিবার কার্ডে ন্যূনতম দুর্নীতি দেখা দিলে নিজে বাদী হয়ে মামলা করবেন।ভোটকেন্দ্রে ফলাফল গ্রহণের পর বিজয়ের মিছিল করবেন এবং হাসিমুখে বাড়ি ফিরবেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা

    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 32 views
    খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার

    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 31 views
    পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম

    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 36 views
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত

    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 22 views
    বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য

    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 29 views
    কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 25 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল

    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 28 views
    জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ

    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬
    • 0
    • 39 views
    ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের