নিজস্ব প্রতিবেদক।।দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারজেলাগুলো হচ্ছে— খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জ। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়,অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি,রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর জেলা প্রশাসক করা হয়েছে। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। Post navigation প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মাসুদ রানা সরকারি চাকরিতে সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে