তিনটি এয়ারলাইন সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে-ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক।।সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জরুরিভিত্তিতে হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করতে হজযাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত তিনটি এয়ারলাইন সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।রবিবার (২৬ মার্চ) এ চিঠি পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে,জরুরিভিত্তিতে হজের ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,সৌদি এরাবিয়ান ও ফ্লাইনাসের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হিজরি ১৪৪৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং মক্কা ও মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যাবলি সম্পাদনের জন্য জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল জানা প্রয়োজন।

এমতাবস্থায় জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখায় পাঠানোর অনুরোধ করা হয় চিঠিতে।

উল্লেখ্য,চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে।এ বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।হজের আগে ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন