তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

নওগাঁ জেলা প্রতিনিধি।নওগাঁর মান্দায় পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়,গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে ইউএনও লায়লা আনজুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে যান।তাঁরা অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান।এ সময় তাঁরা কক্ষের তালা ১০ মিনিটের মধ্যে খুলে দেওয়ার জন্য কেন্দ্রসচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন।তাঁরা খুলে দিতে না পারায় কক্ষের তালা ভেঙে ইউএনও,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার কক্ষের ভেতরে প্রবেশ করেন।

কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন,আমার প্রতিষ্ঠানের সকল শ্রেণিকক্ষ পরীক্ষা গ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষার কোনো দায়িত্বে না থাকায় গত রোববার ও আজ মঙ্গলবার পরীক্ষা চলাকালে আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না।আজ বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে।এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

কেন্দ্রসচিব আব্দুস সালাম জানান,ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরিকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন।পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা বেরিয়ে যান।এ সময় তিনিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ইউএনও লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা বলেন,পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে কি না,বলতে পারছি না।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন