নিজস্ব প্রতিবেদক।।সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি বক্তব্যের তথ্যগত সঠিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।আলোচিত বিষয়গুলোর বাস্তব অবস্থা যাচাই করে নিচে তুলে ধরা হলো—
ভুট্টা বনাম সয়াবিন চাষ
কৃষি তথ্য সার্ভিসের ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলে সয়াবিনের তুলনায় ভুট্টা ও পেঁয়াজ চাষ অনেক বেশি জনপ্রিয় ও বিস্তৃত।
বদর ও উহুদ যুদ্ধ প্রসঙ্গ
ইসলামের ইতিহাস অনুযায়ী,হজরত আয়েশা (রা.) বদর বা উহুদ—কোনো যুদ্ধেই সেনাপতিত্ব বা সামরিক নেতৃত্ব দেননি। তবে উহুদ যুদ্ধে তিনি আহতদের সেবা ও সৈন্যদের পানি পান করানোর কাজে অংশ নিয়েছিলেন—যা ঐতিহাসিকভাবে স্বীকৃত।
কুমিল্লা ইপিজেড
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) জানায়,কুমিল্লা ইপিজেড ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি পুরোপুরি সচল রয়েছে।
তিস্তা ব্যারেজ প্রকল্প
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেচ প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৯০ সালেই এর উদ্বোধন সম্পন্ন হয়।
যশোরের চিনিকল প্রসঙ্গ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (BSFIC) তালিকাভুক্ত ১৫টি চিনিকলের মধ্যে যশোরে কোনো চিনিকল নেই।কুষ্টিয়া ও ঝিনাইদহে চিনিকল থাকলেও যশোরে কখনোই সরকারি চিনিকল ছিল না।
![]()











সর্বশেষ সংবাদ :———