নিজস্ব প্রতিবেদক।।এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন,নির্বাচিত হলে তিনি সংসদে ‘নো সার্ভিস,নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবেন।অর্থাৎ মানুষ সেবা না পেলে বিলও দিতে হবে না।
তিনি আরও জানান,গ্যাস সরবরাহ ব্যর্থ হলে এলাকায় ভর্তুকি বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার প্রস্তাব দেবেন।
ডা. তাসনিম জারা বলেন,ঢাকা-৯ আসনে ছয়-সাত লাখের বেশি মানুষ,কিন্তু শুধু একটি সরকারি হাসপাতাল আছে, যেটিতে জনবল ও যন্ত্রপাতি সংকট আছে।তিনি হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোর আধুনিকায়ন,পর্যাপ্ত জনবল,মশা নিধন স্কোয়াড এবং নারী স্বাস্থ্যসেবা উন্নত করার উদ্যোগ নেবেন।
শিক্ষা খাতে তিনি উল্লেখ করেছেন,স্কুলে ভর্তিতে এমপির কোনো কোটা থাকবে না,মেধা ও স্বচ্ছতা হবে মূল মানদণ্ড, পাশাপাশি বিজ্ঞান ল্যাব,কোডিং ক্লাব,লাইব্রেরি,মানসিক স্বাস্থ্য ও এআই শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের মাধ্যম নয়,এটি একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ,যেখানে নাগরিকরা তাদের অধিকার সহজেই পাবে।
![]()











সর্বশেষ সংবাদ :———