ঢাকা ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করে ৩ জন আরএনবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:-টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় উঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করার প্রতিবাদ করায় চট্টগ্রাম রেল স্টেশনে আরএনবি কর্তৃক সেনাসদস্য ও সাংবাদিক লাঞ্চিত। ঢাকা ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করে ৩ জন আরএনবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৮ আগস্ট ২০২২ ইং তারিখ রাতে আনুমানিক ১০০০ ঘটিকার টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় উঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করার প্রতিবাদ করায় চট্টগ্রাম রেল স্টেশনে আরএনবি কর্তৃক সেনাসদস্য ও সাংবাদিক লাঞ্চিত হয়। পরবর্তীতে গত ২৪ আগস্ট ২০২২ তারিখে উক্ত ঘটনাটির ভিডিওচিত্র বি প্লাস২৪ নামক একটি অন-লাইন চ্যানেল সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পতিপৃষ্ঠে জানা যায় যে, উক্ত সেনাসদস্য গত ০৮ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখে চট্টগ্রাম হতে মেইল ট্রেনে বি-বাড়ীয়া যাওয়ার উদ্দেশ্যে রাত অনুমান ২২.০০ ঘটিকায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকেট কেটে প্লাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনের তার নির্দিষ্ট বগিতে উঠতে যাবেন তখন রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকা কয়েকজন আরএনবির সদস্য তাকে ট্রেনের সামনের ০৩ টি বগির যেকোন একটিতে যেতে বলে এবং বলে এই বগিতে উঠতে হলে তাদেরকে ৩০০/- টাকা দিতে হবে এবং ৩০০ টাকা না দিলে এখানে বসা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এই কথাবার্তার এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যকে আরএনবির সদস্যরা অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনীকে নিয়েও ব্যাপক গালমন্দ করেন।

এই সময় বি প্লাস নামক একটি অন-লাইন চ্যানেলের স্টাফ রিপোর্টার মোঃ আব্বাসউদ্দীন এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করেন এবং উক্ত ঘটনাটি আব্বাসউদ্দীন তার মোবাইলে ধারন করে। পরবর্তীতে এ ঘটনা এবং ভিডিও ধারণের বিষয়টি সে তার চ্যানেলের মালিক, চেয়ারম্যান ও সম্পাদক মোঃ নজরুল ইসলামকে জানায়। উত্তরে মালিক ও সম্পাদক তাকে ঘুরে এসে ভিডিও টি দেখানোর জন্য বলে।

পরবর্তীতে গত ২৪ আগস্ট ২০২২ ইং তারিখে বি প্লাস চ্যানেলের মালিক, চেয়ারম্যান ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম আব্বাসউদ্দিনের কাছে ভিডিওটা চায়। আব্বাসউদ্দিন উক্ত ভিডিওটি তার সম্পাদককে দেয়। ভিডিওটি দেওয়ার সাথে সাথে নজরুল ইসলাম ভিডিওটি তার চ্যানেলে আপলোড করে দেয়। আপলোড করার পরিপ্রেক্ষিতে সেটি খুবই অল্প সময়ের মধ্যে সারা দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গত ২৫ আগস্ট ২০২২ ইং তারিখ ১৭৩০ ঘটিকায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত তিনজন আরএনবির সদস্য ১। মোঃ মাইন হাছান রাকিব (২৩), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-খর্দ্দঘোষ পাড়া, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ, ২। রিটন চাকমা (২৪), পিতা-মনকুমার চাকমা, সাং-নাভাঙ্গা, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি এবং ৩। মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা-মোঃ ইউসুফ হাওলাদার, সাং-রাজাখালী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত সেনাসদস্যকে অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনীকে নিয়ে গালমন্দ করার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন