ঢাকার সাভারে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস সাভার জোনাল অফিস ঘেরাও

সাভার(ঢাকা)প্রতিনিধি।।ঢাকার সাভারে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন আবাসিক গ্রাহকরা।

তিতাস কর্তৃপক্ষ বলছে,চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ালে সমস্যা সমাধান সম্ভব নয়।

আজ রোববার সকাল ১১টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া,নয়াপাড়া,দত্তপাড়াসহ অন্তত ১৫টি এলাকার বাসিন্দারা বৃষ্টির মধ্যে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় তিতাসের কার্যালয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন তেতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা মিন্টু।পরে তিতাসের পক্ষ থেকে ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রাহকরা এলাকায় ফিরে যান।

ইউপি সদস্য মাসুদ রানা মিন্টু বলেন, ‘গত প্রায় ৩-৪ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে।রাতে গ্যাস পেলেও,দিনে পাওয়া যায়না।এর আগেও তিতাস অফিসে আমরা এসেছিলাম।কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন।কিন্তু সমাধান হয়নি।তাই বাধ্য হয়ে আজ আমরা তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছি।’

জানতে চাইলে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ গ্রাহকরা এসেছিলেন।আমরা তাদের সঙ্গে কথা বলেছি।আশ্বস্ত করেছি আগামী ১ সপ্তাহে ভেতরে সার্ভে করে তাদের সমস্যা জানব।’

তিনি বলেন,বাস্তবতা হলো গ্রাহকরা দিনে গ্যাস না পেলেও রাতে পাচ্ছেন।অর্থাৎ,সংযোগ লাইনে কোনো সমস্যা নাই। সমস্যা যেটি,সেটি হলো চাহিদার তুলনায় সরবরাহ কম।’

‘সরবরাহ না বাড়ালে এই সমস্যা সমাধান করা যাবে না,’ বলেন তিনি।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন