নিজস্ব প্রতিবেদক।।শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় মঙ্গলবার (৬ জুন) দুপুরে ঢাকার শ্রম আদলত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এই আদেশ দেন। ইউনূসের সঙ্গে মামলার অন্য তিন আসামি হলেন-গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। বিবাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া,শ্রমিকদের চাকরি স্থায়ী না করা,গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। Post navigation দুদকে হাজির হয়ে জবাব দিলো-জাহাঙ্গীর আলম ইভ্যালির রাসেলের জামিন দিয়েছেন-হাইকোর্ট