সারাদেশ

ডিএনসিসি কর্মকর্তা-কর্মচারীসহ সকলের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৪:১১:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন,ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ/শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুরে নগরভবনে এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন,বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়।ডেঙ্গু যাতে কোনোভাবে শহরে ছড়িয়ে না পরে তাই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়।বাসার ভেতরে,ছাদে, ও বারান্দায় কোথাও কোনও পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।’

মেয়র আরও বলেন,টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে।দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ,পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না।এগুলো ড্রেনে ফেলায় পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়।সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।’

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান