টেস্ট সিরিজের পরই সাকিবকে নিয়ে পলিসিগত সিদ্ধান্ত হবে-বিসিবি সভাপতি,ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক।।বিলুপ্ত হয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সকল মন্ত্রী-সংসদ সদস্যদের ওপরই জনরোষ তৈরি হয়েছে। যার বাইরে নন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও।শেখ হাসিনা সরকারের পতনের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দীর্ঘসময়ের জন্য দেশের বাইরে যান সাকিব।যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলে যোগ দেন তিনি।বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন,টেস্ট সিরিজের পরই সাকিবকে নিয়ে পলিসিগত সিদ্ধান্ত হবে।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলনে অবধারিতভাবে সাকিব প্রসঙ্গ উঠে আসে কয়েকবার। ফারুকের কাছে সাকিবের প্রশ্ন আসতেই বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রসঙ্গও চলে এসেছে।

বিসিবির নতুন সভাপতি বলেন,সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত,সেটা বোর্ডের সঙ্গে আলাপ করবো।সাকিব এখন যে অবস্থায় আছে,সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না বোর্ডের সঙ্গে আলোচনা করবো।আমাদের এখন দু’টি টেস্ট ম্যাচ আছে।তারপরে কী হবে,সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।

তিনি আরও বলেন,প্রধান নির্বাচক একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে,তাকে যদি বোর্ড থেকে বলে দেয়া হতো ওকে নিওনা,তাহলে এটা পলিসি ম্যাটার হতো। সে দায়িত্বটা বোর্ডের ওপর দিয়ে দিতো,সেটা (পলিসি) যেহেতু ছিল না,সাকিব ঢুকে গেছে।

ক্রিকেটারদের নিয়ে আরও কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সিরিজ কিংবা সফর চলাকালীন একজন ক্রিকেটার কী করতে পারবেন আর কী করতে পারবেন না সে ব্যাপারে থাকবে সু-নির্দিষ্ট নির্দেশনা।এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে।তারা কি করতে পারবে,কি করতে পারবে না,এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি।

তিনি আরও যোগ করেন,বিশেষ করে সফর চলাকালীন সময়,সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে,কি পারবে না,এসব থাকবে।আপনার যদি লিখিত থাকে,সফর চলাকালীন সময় আপনি কোন বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না।এটা যদি পরিস্কার লেখা থাকে,তাহলে সুবিধা হবে।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন