টিকটকে আত্মহত্যার ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু

ফেনী প্রতিনিধি।।ফেনীর ফুলগাজীতে পল্লব দেবনাথ (১৮) নামে নবম শ্রেণির এক ছাত্র টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে। এ ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মৃত্যুর ভিডিও উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটলেও রোববার সন্ধ্যা থেকে জানাজানি হয়।

পুলিশ জানায়, টিকটকের জন্য ২৮ মিনিটের একটি ভিডিও বানায় পল্লব। এর মধ্যে প্রথম দুটিতে সফল হয়নি। পরে তৃতীয়টিতে সে আবারও আত্মহত্যা করে এবং ভিডিও ধারণ করে। যে ভিডিওটি বানাতে সে সফল হয়, সেখানেই মারা যায় সে। সর্বশেষ মারা যাওয়ার ভিডিওটি ছিল ৫৭ সেকেন্ড। এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি মো. মইন উদ্দিন। পল্লব দেবনাথের মোবাইল থেকে ভিডিওটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে মহাদেব বাড়িতে এ ঘটনা ঘটে। পল্লব দেবনাথ কেশব নাথের ছেলে। সে মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র।

ফুলগাজী থানা সূত্র জানায়, রাতে তার নিজেদের দোতলা বাড়ির নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গামছা পেঁচিয়ে টিকটকের জন্য ভিডিও তৈরি করে পল্লব। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এতে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুইবার আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়।

মৃত স্কুলছাত্রের বাবা কেশব নাথ জানান, শনিবার রাতে ফুলগাজী বাজার থেকেফিরে রুমের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে তাকে নামানো হয়।

  • Related Posts

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    চট্টগ্রাম প্রতিনিধি।।ঘটনার সময় আসামি কারাগারে থাকা সত্ত্বেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদন…

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

    সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন