ঝালকাঠিতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় মা,ও ছেলে আহত

ঝালকাঠি প্রতিনিধি।।ঝালকাঠিতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,বাড়ির চলাচলের রাস্তা ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বাউকাঠি নিবাসী আফসার মল্লিকের পুত্র কালাম মল্লিক (৪৫),কালাম মল্লিকের পুত্র জামাল মল্লিক, আউয়াল মৃধার পুত্র এনামুল মৃধা ও এনামুল মৃধা এবং তাদের আত্মীয় কামাল মৃধা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা,দেশীয় অশ্রসশ্র নিয়ে মোশারেফ এর পুত্র রবিউল ইসলাম ও তার স্ত্রী রেনু বেগমের উপর হামলা চালিয়ে আহত করে।আহত রবিউল ইসলাম ও স্ত্রী রেনু বেগম দুপুরের দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি হয়।

আহত রেনু বেগম জানান, “আমাকে এবং আমার ছেলেকে আফসার মল্লিকের পুত্র কালাম মল্লিক (৪৫),কালাম মল্লিকের পুত্র জামাল মল্লিক,আউয়াল মৃধার পুত্র এনামুল মৃধা ও এমাম মৃধা এবং তাদের আত্মীয় কামাল মৃধা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা ও দেশীয় অশ্রসশ্র নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।আমার শরীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ফুলা জখম করে।আমার ছেলের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে।

অভিযুক্ত কালাম মল্লিক মুঠো ফোনে জানান,আমাদের সাথে জমিজমা নিয়ে রবিউল ইসলামদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।তারা কোন সালিশ বিচার মানছে না। বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা থাকায় আমরা রাস্তা তার কাটার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলাম।ফলে তাদের সাথে মারপিটের ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বর মোঃ তসলিম মৃধা জানান,দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ এর জেরে ঢিল মারামারির ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে বিরোধ সৃস্টি হওয়ায় মিটমাট করে দেয়ার চেষ্টা করছি।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন