জুন মাসের মধ্যেই ছয় ধরনের জমির দলিল চূড়ান্তভাবে বাতিল

নিজস্ব প্রতিবেদক।।চলতি ২০২৫ সালের জুন মাসের মধ্যেই ছয় ধরনের জমির দলিল চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে,জালিয়াতি ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে—এমন ছয় শ্রেণির দলিলকে সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং সেগুলো স্ক্যান বা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার আওতায় আনা হবে না।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে,এসব দলিল বাতিলের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে আরও জোরদার করা সম্ভব হবে। আগামী জুলাই থেকে দেশজুড়ে ‘বিডিএস ডিজিটাল ভূমি জরিপ’ কার্যক্রমের গতি বাড়ানো হবে বলেও মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাতিল হতে যাওয়া ছয় ধরনের দলিল:
১. হেবা দলিল:
যেসব হেবা দলিলে অসুস্থ ব্যক্তি বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, সেগুলো অবৈধ হিসেবে গণ্য হবে। নির্ধারিত আইন ও প্রক্রিয়া অনুসরণ না করায় এসব দলিল বাতিল করা হবে।

২. ওসিয়তনামা:
আইন অনুযায়ী,সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি অংশ কাউকে ওসিয়ত করা যাবে না।সীমা লঙ্ঘনকারী ও ওয়ারিসদের কাউকে বঞ্চিত করে করা ওসিয়ত অবৈধ হবে। তবে পূর্বের ওসিয়ত বাতিল করে নতুন করে বৈধভাবে ওসিয়ত করা হলে তা গৃহীত হবে।

৩. রেজিস্ট্রেশনবিহীন দলিল:
শুধু মুহুরির মাধ্যমে প্রস্তুতকৃত ও রেজিস্ট্রেশন না হওয়া দলিল বাতিল বলে বিবেচিত হবে এবং এসব দলিল স্ক্যান বা ডিজিটাল করা হবে না।

৪. জাল দলিল:
যেসব দলিল জালিয়াতি ও ভুয়া তথ্য দিয়ে তৈরি হয়েছে, প্রশাসনের নজরে আসলেই তা বাতিল করা হবেঅনলাইন রেকর্ডে যুক্ত হওয়ার আগেই এসব দলিল বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৫. ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল:
রাজনৈতিক বা প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও দলিল তৈরি করা হলে সেগুলো বাতিলের আওতায় পড়বে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাইলে আইনি প্রক্রিয়ায় তাদের মালিকানা পুনরুদ্ধার করতে পারবেন।

৬. অতিরিক্ত অংশ বিক্রির দলিল:
কোনো ওয়ারিস যদি তার প্রাপ্ত অংশের চেয়ে বেশি জমি বিক্রি করেন,তবে অতিরিক্ত অংশের দলিল অবৈধ বলে বিবেচিত হবে।প্রকৃত ওয়ারিস আদালতের মাধ্যমে তাদের অংশ ফেরত নিতে পারবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে জমির মালিকানা নিয়ে স্বচ্ছতা আনা এবং প্রতারণার মাধ্যমে দলিল প্রাপ্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।একইসঙ্গে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনার দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

যাদের কাছে এই ছয় ধরনের দলিল রয়েছে,তাদের জন্য সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে—সমস্যাগ্রস্ত দলিল থাকলে নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট জটিলতার সমাধান করতে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন