নিজস্ব প্রতিবেদক।।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা তাঁদের আবাসন–সংকটসহ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছেন।তাঁদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারও কাম্য নয়। বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম বলেছেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আবাসন–সংকটসহ নানা সমস্যায় ভুগছেন।অতীতের কোনো সরকারই তাঁদের এসব সমস্যা সমাধান করেনি।ফলে ছাত্র-শিক্ষকেরা তাঁদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায্য দাবিগুলো ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব। ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নিকট আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। Post navigation হামিদের দেশত্যাগ নিয়ে শোরগোলের মধ্যে তাকে নিয়ে ফেইসবুকে ‘আবেগঘন’ পোস্ট দিয়েছেন ছেলে রিয়াদ আহমেদ তুষার ভারত সফরে যাচ্ছেন-জয়