জান্তা এখন রাখাইনদের চেয়ে রোহিঙ্গাদের বেশি বিশ্বাস করে’

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মিয়ানমারে ১৫০ জন রোহিঙ্গাকে জোরপূর্বক সামরিক বাহিনীতে কাজ করার জন্য তালিকাভুক্ত করার পর রাখাইন রাজ্যের কিয়াউকফিউ শহরের কিয়াউক তা লোন আইডিপি বা আভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্যাম্প ছেড়ে পালাচ্ছে মুসলিম যুবকরা অনেকে আবার আরাকান আর্মির কাছে আশ্রয় চাচ্ছেন।

একটি নির্ভরযোগ্য সূত্র রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজকে জানিয়েছে,১০ রোহিঙ্গা যুবকের সঙ্গে একজন তরুণী আশ্রয় শিবির থেকে পালিয়ে
আরাকান আর্মির কাছে আশ্রয় চেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) জানান,যারা আশ্রয় শিবির থেকে পালিয়েছে তাদের পরিবারের সদস্যদের ক্যাম্পে থাকার অনুমতি বাতিল করা হয়েছে।

ক্যাম্পের কর্মকর্তারা তাদের তাড়িয়ে দিয়েছেন।
তিনি জানান,ক্যাম্পের লোকেরা মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার ব্যাপারে আতঙ্কিত।

তারা এখানে পড়ে আছে কারণ তাদের পালানোর কোন জায়গা নেই। শিশু থেকে বৃদ্ধ সকলেই এখানে উদ্বিগ্ন,তারা খাওয়া-দাওয়া করতে পারছে না।

প্রায় ১৫-১৬ জন যুবক ক্যাম্প থেকে পালিয়ে গেছে এবং তাদের পরিবারের বাকি সদস্যদের ক্যাম্প থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।আমরা সব কিছুই হারিয়েছি, জানিনা এখন কী করব।

জান্তা কিয়াউকফিউ টাউনশিপের কিয়াউক তা লোন মুসলিম ক্যাম্প থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের একটি তালিকা করেছে যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার কথা।তারপরও জোরপূর্বক ১৫০ জনকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে ক্যাম্প কর্মকর্তারা।

ক্যাম্পের মুসলিম অধিবাসীরা জানান,তালিকায় নাম ওঠা ১৫০ জনকে সাত দিনের মধ্যে মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে জান্তা।তবে শবে বরাতের কারণে এই সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়।

জান্তা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর মিলিটারি সার্ভিসে যোগ না দিলে তাদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়।

ক্যাম্পের এক রোহিঙ্গা অধিবাসী বলেন,আমি নিশ্চিত নই তিনি একজন অপারেশন কমান্ডার নাকি ক্যাপ্টেন ছিলেন; আমাদের বলেছেন একটি জাতিগোষ্ঠী হিসেবে,আমরা দেশের সেবা করতে বাধ্য।আমরা তাদের জিজ্ঞাসা করেছি,তাহলে আমাদের কেন নাগরিকত্ব দেওয়া হয়নি? তখন তিনি সামরিক প্রশিক্ষণের পর নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান জান্তা এখন রাখাইনদের চেয়ে রোহিঙ্গাদের বেশি বিশ্বাস করে।

সংশ্লিষ্ট আশ্রয় শিবিরটিতে ৩০০টি পরিবারের ১ হাজার জনেরও বেশি লোক বসবাস করছে। ২০১২ সালের সংঘাতের পর কিয়াউকফিউ শহরের আহ ইয়ার শি,পাইক সেক,তান বান চাউং এবং টো চেয়ের মতো এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে তারা এখানে এসেছিল।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন