নিজস্ব প্রতিবেদক।জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস। এ পদে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩০ মে) প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বলা হয়,যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংয়ে চার বছর মেয়াদকালের জন্য তাকে এ নিয়োগ দেয়া হলো। তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়। Post navigation একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু বরিশাল-ভোলা সড়ক যোগাযোগের কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে-সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি