নিজস্ব প্রতিবেদক।।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি,সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমি আজ থেকে বিএনপির হয়ে কাজ করব ইনশাআল্লাহ।” রিজভী আরও জানান,জাকসুর ভিপি জিতুসহ বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক নেতা আজ ছাত্রদলে যোগ দিয়েছেন।
অন্যদের মধ্যে শহিদ সালাম বরকত হল,নবাব সলিমুল্লাহ হল,আল বেরুনী হল,আফম কামালউদ্দিন হল,রবীন্দ্রনাথ ঠাকুর হল,নওয়াব ফয়জুননেসা হল,বেগম খালেদা জিয়া হল,মীর মোশাররফ হোসেন হল এবং শহীদ রফিক জব্বার হলের বিভিন্ন ভিপি ও জিএস ছাত্রদলে যোগদান করেছেন।
জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।
![]()










সর্বশেষ সংবাদ :———