জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছে-আইজিপি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

মাজহারুল ইসলাম।। পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছে।সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি।আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিত অঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল,আমরা দেখেছি এই দেশের ৬৩ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে এবং হলি আর্টিজানের মত বড় ঘটনার সুত্রপাত হয়েছে।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেটলীগের উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আইজিপি আরও বলেন,আপনারা জানেন পুলিশ একটা পেশাদার বাহিনী। আমরা দীর্ঘদিন যাবত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আছে। এ বিষয়ে কোন সন্দেহ নেই। যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। যে কোন ধরণের উশৃঙ্খলতা, যে কোন ধরনের আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি সবসময় নিয়ে রাখি।

তিনি বলেন,পুলিশের উপর বিএনপির হামলার প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন,আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে,পেশাদারিত্বের সাথে পালন করে আসছি।দায়িত্ব পালনকালে দুস্কুতিকারীরা আক্রমনাত্বক হয়ে উঠলে,পুলিশ তাদের প্রতিহত করে।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেটলীগের উদ্ধোধনী ম্যাচে রেনেসা ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। এই লীগের ১৩ টি দলের মধ্যে ৭৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক।।জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এ…

    ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

    ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা রেলস্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন