মাজহারুল ইসলাম।।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন অনেক অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমরা।আজকের সাম্প্রদায়িকতা,জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছেন দেশ।দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন,স্লোগান যদি দিতে হয় তা হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দিন। নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে সোমবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এ কথা বলেন। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন বেলা সাড়ে ১১টায়। ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভামঞ্চে উঠেন।এর পর দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। Post navigation দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে কুটনীতিকদের সাথে বিএনপির বৈঠক ছাত্রলীগের ৩০তম সম্মেলন মঙ্গলবার