অনলাইন ডেস্ক রিপোর্ট।।চলতি বছরের জুলাই ও আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা মনে করি,সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।’ সোমবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, ‘দায়ী যে ই হোক না কেন,পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’ গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন,তারা বাংলাদেশসহ সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান। Post navigation আনসার,পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে -স্বরাষ্ট্র উপদেষ্টা,জাহাঙ্গীর আলম শেখ হাসিনা আমার ওপর রাগান্বিত হবেন এবং আমাকে জেলে পাঠাবেন- ড. মুহাম্মদ ইউনূস