ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি করেছে-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল

নিজস্ব প্রতিবেদক।।ডাকসুর সাবেক ভিপি নুরসহ গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

একইসঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে শিক্ষকদের এ সংগঠন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দলের আহ্বায়ক লুৎফর রহমান ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল ছাত্র অধিকার পরিষদের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে পুর্ননির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর যোগদান করতে আসলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থ বাংলাদেশ ছাত্রলীগ তাদের ওপর দফায় দফায় হামলা চালায়।

এতে নুরুল হক নুরুসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এতে বলা হয়,সরকার সমর্থক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ন্যাকারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন,মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাচর্চা ও লালনের প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে এটিই প্রত্যাশিত।কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রায় ১৫ বছর ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ে সহ-অবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

তারা বলেন,হলগুলোয় গেস্ট রুমের নামে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের দুর্বিসহ নির্যাতন চালানো হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে।কিন্তু এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়।দ্রুত এর অবসান হওয়া প্রয়োজন।

তারা আরও বলেন,ক্যাম্পাসে সব দল-মতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহ-অবস্থান এবং মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবার সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন