ছয় মিনিটের বৈঠক থেকে হত্যামিশন: শ্যুটার ফয়সালের ভয়ংকর নকশা

নিজস্ব প্রতিবেদক।।বিদেশ থেকে দেশে ফিরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় একটি ‘শ্যুটার টিম’।টার্গেট বাস্তবায়নে আগে তৈরি করা হয় সখ্যতা,এরপর মাত্র সাত দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা।গুলি করে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়ে মূল অভিযুক্ত ফয়সাল।পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামতও।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দা তদন্তে।

কালচারাল সেন্টারেই শুরু সখ্যতা

ওসমান হাদি ও শ্যুটার ফয়সালের পরিচয় এবং সখ্যতার সূত্রপাত ঘটে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে।শতাধিক সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে এসেছে—হাদিকে গুলি করার আগে শ্যুটাররা কোথায় কোথায় অনুসরণ করেছে এবং কীভাবে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ মিনিটে বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন ফয়সাল ও তার সহযোগী কবির।প্রায় ছয় মিনিটের বৈঠকটি ছিল মূলত হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ।ওই বৈঠকেই ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।

এরপর ৯ ডিসেম্বর রাতে আবারও কালচারাল সেন্টারে আসেন ফয়সাল।এবার তার সঙ্গে ছিলেন না কবির; নতুন সঙ্গী ছিলেন আলমগীর।আলোচনার বিষয় ছিল নির্বাচনী প্রচারণার পরিকল্পনা।সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। পরদিন ১২ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন তিনি।

রেকি থেকে হামলা

প্রচারণায় অংশ নেওয়ার পরই হাদিকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল।মিশন বাস্তবায়নে নরসিংদী,সাভার, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় রেকি করা হয়।১১ ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায়।হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়েতপুরের একটি রিসোর্টে।

রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়,ভোর ৫টা ২২ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে।সেখানে আগে থেকেই ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন।সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল জানান,তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছেন এবং এতে সারাদেশে আলোড়ন সৃষ্টি হবে।ঘটনার পর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশও দেন তিনি।

সকাল ৮টা ৫৪ মিনিটে বান্ধবীকে নিয়ে রিসোর্ট ছাড়েন ফয়সাল।বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর।উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে সকাল ১১টা ৫ মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হন ফয়সাল ও আলমগীর। তারা সরাসরি যান হাদির সেগুনবাগিচার প্রচারণায়।

মুহূর্তে মুহূর্তে অনুসরণ

দুপুর ১২টা ২২ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শ্যুটাররা তার অটোরিকশা অনুসরণ করতে থাকে।১২টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়।সেখানে জুমার নামাজ শেষে প্রচারণার প্রস্তুতি চলছিল।

দুপুর ২টা ১৬ মিনিটে হাদি সেখান থেকে রওনা হলে শ্যুটাররাও পিছু নেয়।মতিঝিল শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা। ফাঁকা জায়গা খুঁজতে খুঁজতে দুপুর ২টা ২৪ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে ফয়সাল।

পালানো ও আলামত গায়েব

হামলার পরপরই পালানোর নাটক শুরু হয়।বিজয়নগর, কাকরাইল,শাহবাগ হয়ে ফার্মগেইট পেরিয়ে তারা পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় পৌঁছায়।সেখানে গিয়ে অস্ত্রভর্তি ব্যাগ ফেলে দেওয়া,মোবাইল ছাদে ছুড়ে ফেলা এবং নকল নম্বরপ্লেট বদলানোর মতো একের পর এক আলামত নষ্টের চেষ্টা চলে।এতে পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়ে।

বিকেল ৪টা ৫৪ মিনিটে সিএনজিতে করে আমিনবাজার হয়ে ধামরাই,নবীনগর ও গাজীপুরের চন্দ্রা-মাওনা পেরিয়ে ময়মনসিংহে পৌঁছায় ফয়সাল।রাত ১১টা ৩১ মিনিটে হালুয়াঘাটের ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছানোর সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।সেখান থেকে মানবপাচারকারী ফিলিপ স্নালের সহায়তায় সীমান্ত পেরিয়ে তারা ভারতে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।

ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণে দেখা যায়, হত্যার পরদিন তার লোকেশন ছিল ভারতের মহারাষ্ট্রে এবং তিনি রিলায়েন্স সিম ব্যবহার করছিলেন।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হত্যায় সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্যালক শিপু,স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে।কামরাঙ্গীরচর থেকে গ্রেফতার বাবা-মায়ের তথ্যের ভিত্তিতে নরসিংদীর তারাবো বিল থেকে উদ্ধার করা হয় দুটি অস্ত্র।গ্রেফতার হন প্রাইভেটকারচালক নুরুজ্জামানও।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান,ঘটনার আগে ও পরে প্রধান সন্দেহভাজন ফয়সাল পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।সব তথ্য যাচাই-বাছাই করে এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

তদন্তে আরও উঠে এসেছে,ফয়সাল কবির,কামাল,রুবেল ও মাইনুদ্দিনদের নিয়ে একটি কিলিং মিশন গড়ে তুলেছিলেন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা বলে তদন্তে উল্লেখ রয়েছে।

হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যে আটবার হাতবদল হয়।নকল নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছিল। সিটিটিসির অভিযানে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এছাড়া উদ্ধার হওয়া কয়েকশ কোটি টাকার চেক তদন্তে নতুন প্রশ্ন তুলেছে—এই বিপুল অর্থ কি কেবল হাদিকে হত্যার জন্য, নাকি আরও বড় কিলিং মিশনের পরিকল্পনা ছিল?

  • এই সংক্রান্ত সংবাদ

    বাংলাদেশে আইনজীবী হওয়ার বর্তমান যোগ্যতা ও প্রক্রিয়া
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে আইন পেশায় প্রবেশ করতে হলে বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত কয়েকটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে হয়।বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী আইনজীবী হওয়ার শিক্ষাগত যোগ্যতা,প্রশিক্ষণ ও পরীক্ষার ধাপগুলো নিম্নরূপ— ১. শিক্ষাগত…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার…

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবর্তন ও বর্তমান রাজনৈতিক অবস্থান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 28 views
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবর্তন ও বর্তমান রাজনৈতিক অবস্থান

    বাংলাদেশে আইনজীবী হওয়ার বর্তমান যোগ্যতা ও প্রক্রিয়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 28 views
    বাংলাদেশে আইনজীবী হওয়ার বর্তমান যোগ্যতা ও প্রক্রিয়া

    পর্যবেক্ষণ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের স্বচ্ছতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 31 views
    পর্যবেক্ষণ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের স্বচ্ছতা

    বাবার জানাজায় যেতে না পেরে কারাফটকে মরদেহ দেখলেন বন্দী মিলন মিয়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 31 views
    বাবার জানাজায় যেতে না পেরে কারাফটকে মরদেহ দেখলেন বন্দী মিলন মিয়া

    জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ হারানোর অভিযোগ: বিচার ব্যবস্থা ও পুলিশি হয়রানি নিয়ে এ কে আজাদের তীব্র ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 36 views
    জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ হারানোর অভিযোগ: বিচার ব্যবস্থা ও পুলিশি হয়রানি নিয়ে এ কে আজাদের তীব্র ক্ষোভ

    জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক: প্রমাণ ছাড়াই বঙ্গভবনের কর্মকর্তা গ্রেপ্তার-সাজানো অভিযানের অভিযোগ ও পাঁচ প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 37 views
    জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক: প্রমাণ ছাড়াই বঙ্গভবনের কর্মকর্তা গ্রেপ্তার-সাজানো অভিযানের অভিযোগ ও পাঁচ প্রশ্ন

    পদ্মা সেতুর টোলের অর্থ ও ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন, তারেক রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 32 views
    পদ্মা সেতুর টোলের অর্থ ও ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন, তারেক রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 35 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা

    লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার, জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 47 views
    লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার, জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বকনিষ্ঠ তিন নারী প্রার্থী, লড়াইয়ে সততা ও প্রত্যয়ের বার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বকনিষ্ঠ তিন নারী প্রার্থী, লড়াইয়ে সততা ও প্রত্যয়ের বার্তা

    প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তরুণী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 56 views
    প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তরুণী গ্রেপ্তার

    ফ্যামিলি কার্ডে ২,৫০০ টাকা: বাজেটে চাপ কতটা বাড়বে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 58 views
    ফ্যামিলি কার্ডে ২,৫০০ টাকা: বাজেটে চাপ কতটা বাড়বে?

    মিরপুরে পোশাক কারখানার পিএমের বিরুদ্ধে নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 58 views
    মিরপুরে পোশাক কারখানার পিএমের বিরুদ্ধে নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 0
    • 59 views
    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

    গাজীপুরে ১১-দলীয় জোটের জনসভা: ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব’ :-জামায়াতের আমির শফিকুর রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 72 views
    গাজীপুরে ১১-দলীয় জোটের জনসভা:  ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব’ :-জামায়াতের আমির শফিকুর রহমান

    মেহেন্দিগঞ্জে শিশু ফয়জুল করিম নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 65 views
    মেহেন্দিগঞ্জে শিশু ফয়জুল করিম নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি: পুলিশ ও দলের বক্তব্যে দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 58 views
    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি: পুলিশ ও দলের বক্তব্যে দ্বন্দ্ব

    এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলায় নড়তে আইনজীবীর ফি’ প্রতিঘন্টায় ১২৫০ ডলার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 50 views
    এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলায় নড়তে আইনজীবীর ফি’ প্রতিঘন্টায় ১২৫০ ডলার

    নারীবিদ্বেষী মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, কর্মজীবী নারীর প্রতিবাদী বক্তব্য ভাইরাল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 48 views
    নারীবিদ্বেষী মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা, কর্মজীবী নারীর প্রতিবাদী বক্তব্য ভাইরাল

    যে আসনে জিতলেই সরকার’—চট্টগ্রাম-৯ ঘিরে জাতীয় রাজনীতির কৌতূহল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 38 views
    যে আসনে জিতলেই সরকার’—চট্টগ্রাম-৯ ঘিরে জাতীয় রাজনীতির কৌতূহল

    টিআইবির সমালোচনার জবাবে অর্থ উপদেষ্টা: সরকারের উন্নয়ন দেখার দৃষ্টি নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 49 views
    টিআইবির সমালোচনার জবাবে অর্থ উপদেষ্টা: সরকারের উন্নয়ন দেখার দৃষ্টি নেই

    মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াতের কাছ থেকে জানতে চায় না কেউ: আমীর খসরু

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 47 views
    মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াতের কাছ থেকে জানতে চায় না কেউ: আমীর খসরু

    বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 50 views
    বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

    দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিট খারিজ, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতায় বাধা নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 46 views
    দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিট খারিজ, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতায় বাধা নেই

    নাম ভাঁড়িয়ে জামিন, ভুলে মুক্তি, আয়নাবাজি কারাগার থেকে বন্দী পালানোর ঘটনা কেন বাড়ছে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 61 views
    নাম ভাঁড়িয়ে জামিন, ভুলে মুক্তি, আয়নাবাজি  কারাগার থেকে বন্দী পালানোর ঘটনা কেন বাড়ছে?

    র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ)’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 30 views
    র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ)’

    বিএনসিসি মোতায়েন নিয়ে উদ্বেগ বিএনপির, অবাধ নির্বাচনে বাধার আশঙ্কা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 28 views
    বিএনসিসি মোতায়েন নিয়ে উদ্বেগ বিএনপির, অবাধ নির্বাচনে বাধার আশঙ্কা

    নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী: বিএনপির প্রার্থীরাই তালিকার শীর্ষে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 35 views
    নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী:  বিএনপির প্রার্থীরাই তালিকার শীর্ষে

    রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়—হাইকোর্টের রুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৩, ২০২৬
    • 0
    • 20 views
    রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়—হাইকোর্টের রুল

    প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 19 views
    প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান

    টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 22 views
    টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার

    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 51 views
    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 14 views
    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 20 views
    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 8 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 17 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 10 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 9 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার