চোর–বাটপারে দেশটা ভরে গেছে? দেশের কী হবে?দেশের মানুষদের কী হবে?দেশের শিল্পীসমাজ কিছুই করছে না-মৌ

নিজস্ব প্রতিবেদক।।বিদেশে বসে লাল-নীল পাসপোর্ট নিয়ে অনেক কথা বলা যায়।চোর–বাটপারে দেশটা ভরে গেছে? দেশের কী হবে?দেশের মানুষদের কী হবে?দেশের শিল্পীসমাজ কিছুই করছে না?ফেসবুক লাইভে এসে কত কথা…। ভাই ও বোনেরা, সবুজ পাসপোর্টটা নেন…লাল–নীল পাসপোর্টটা ছাড়েন…তারপরে লম্বা লম্বা কথা বইলেন।’ফেসবুকে আজ সোমবার সকালে এমন একটি পোস্ট দিয়েছেন অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ।হঠাৎ এমন পোস্টের কারণ কী জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

আজ সোমবার সকালে তাহমিনা মৌ জানালেন,প্রায়ই তাঁর এমনটা মনে হতো। দুই মাস ধরে এটা বেড়েছে।

মৌ বললেন,যাঁরা প্রবাসে আছেন,সেখানকার পাসপোর্ট হোল্ডার,তাঁদের কথা বলছি,তাঁদের যেন হাহুতাশের শেষ নাই। কথায় কথায়,দেশ শেষ হয়ে গেল।আমরা দেশের এমন অবস্থা দেখে মরে যাচ্ছি।কী হবে আমার দেশের।বন্যাকবলিত মানুষের কী হবে—কথা হচ্ছে এই পাসপোর্টধারীরা কয় টাকার ডলার পাঠিয়েছেন।রেমিট্যান্স–যোদ্ধারা কিন্তু পাঠাচ্ছেন,তাঁদের কথা আলাদা।আমি যেসব পাসপোর্ট হোল্ডারদের চিনি,তাঁরা হয়তো বছরে একবার আসেন বা পাঁচ বছরে একবার আসেন মা–বাবাকে দেখতে।অনেক সময় মা–বাবা মারা গেলেও তা–ও আসেন না।অথচ ওখানে বসে হাহুতাশ করেই যাচ্ছেন।তারপর আমাদেরই কিছু সহকর্মী,যাঁরা দেশের বাইরে স্থায়ী হয়েছেন, তাঁরা খোঁচায়ে খোঁচায়ে “ওই শিল্পী কিছু বলল না,অমুক শিল্পীও দেখছি কিছুই বলল না,ওই শিল্পীর কোনো ফেসবুক স্ট্যাটাস দেখলাম, মন্তব্যও দেখছি করল না”—এমনটা বলেই যান!’

কথায় কথায় মৌ জানালেন,অন্য পেশাতেও পরিচিত অনেকে আছেন,তাঁদের নিয়ে কেউ কিছু বলছে না।সব আক্রমণের লক্ষ্যবস্তু যেন শিল্পীরা।মৌ বললেন, ‘আমাদের নাম ধরেই কেন বলতে হবে,তিনি এই করছেন না,সেই করছেন না। আরে আপনি দেখি প্রোফাইলটা লাল করলেন না,লাল করলে ওহ আচ্ছা,আগে তো করেননি,এখন কেন করলেন।” এগুলো সব বিদেশে বসে বসে করছেন।দুঃখের বিষয় হচ্ছে,ভাবতে হচ্ছে,তাঁরা সবাই আমাদেরই সহকর্মী।’

নতুন করে এ আলোচনার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক সম্মেলনকে ঘিরে,এমনটাই জানালেন তাহমিনা মৌ।এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন শিল্পী যুক্তরাষ্ট্রে গেছেন।সেই প্রসঙ্গ টেনে তাহমিনা মৌ বললেন,সেখানে অনুষ্ঠানে যাঁরা গেছেন,তাঁদের নিয়ে কেউ বলতে শুরু করেছেন,“বাংলাদেশে শিল্পীদের কাজ নাই, সেখানে গেছে নাচ করতে,গাইতে,টাকা কামাইতে।” আরে অনুষ্ঠান কি শিল্পীরা আয়োজন করছে!এটা তো আয়োজকেরা করেছেন,বললে তাঁদের বলেন।শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে, শিল্পী পেশাদারি কাজ করবে।’

২৫ বছর ধরে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। চলচ্চিত্র ছাড়া অভিনয়ের সব মাধ্যমে কাজ করেছেন তিনি। তবে প্রস্তাব পাননি যে তা নয়,কিন্তু আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকায় নিজের চলচ্চিত্রযাত্রা ওই সময়টায় করেননি। ২০২৪ সালে এসে পেয়েছেন আস্থা ও নির্ভরতা, তাই তো সোহেল আরমানের সিনেমা ‘সংবাদ’ দিয়ে এত বছরের ঘাটতিও পূরণ হয়।

মৌয়ের বাবা ও বড় বোন অভিনয়ের সঙ্গে জড়িত।বড় বোন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনাজ।বাবা এস এম হুমায়ুন নাটকের দল ‘নাট্যচক্র’–এর প্রতিষ্ঠাতা সভাপতি। অভিনয় পরিবারের সন্তান হয়ে নিজের পরিচয়ে অভিনয়ে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন।এখন তো পেশাদার অভিনয়শিল্পী তিনি।তবে ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হওয়ারও ইচ্ছা ছিল মৌয়ের।তাই শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার কাছে নাচের তালিমও নিয়েছিলেন।একপর্যায়ে নাচ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন।১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ টেলিছবির মাধ্যমে পেশাদার অভিনয়ে যাত্রা শুরু। এর পর থেকে টানা অভিনয়ের সঙ্গেই আছেন।অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন