চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মেসি গ্রেফতার

অনলাইন ডেস্ক রিপোর্ট।।চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের দিল্লি পুলিশ। তার নাম পান্ডা পিঙ্কু মেসি (৪৩)। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-অজয় কুমার, পাম্মি ওরফে অজয় ও ফিরোজ খান।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, মঙ্গলবার একটি সন্দেহজনক অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক থানা পুলিশ। ঐ অটোরিকশায় চারজন ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাদের ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় দলটি পুলিশকে বিভ্রান্তের চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, পান্ডা পিঙ্কু আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির “অন্ধ ভক্ত”। এক সময় পিঙ্কু নিজেও ফুটবল খেলতেন। পিঙ্কুর বিরুদ্ধে প্রায় ৫৫টি পকেটমারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাকাণ্ডেরও অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে আরো ৪৫টি দামি ফোন উদ্ধার করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা কুখ্যাত “মেসি গ্যাং” এর সদস্য।

দিল্লি পুলিশ জানায়, গত পাঁচ বছর ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন তারা। কোনো ব্যক্তিকে লক্ষ্য বানিয়ে তাকে জনবহুল এলাকায় ঘিরে ধরে তার মনঃসংযোগের ব্যাঘাত ঘটিয়ে মোবাইল ও অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করতেন তারা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন