চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।।সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত দুদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের এক বৈঠক শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জনস এর সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, “আমরা জানতে পেরেছি,আটক দুই চিকিৎসকের জামিন হয়েছে।জামিন হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি আপাতত উইথড্র করে নিচ্ছি।

“আজ এখন থেকেই সবাই কাজে ফিরে যাবেন।চিকিৎসকরা চেম্বার করবেন,রোগী দেখবেন।সব ধরনের অস্ত্রোপচারসহ বাকি সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।”

ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই বৈঠকে ফেডারেশন অব মেডিকেল স্পেসালিস্টস সোসাইটি অব বাংলাদেশসহ চিকিৎসকদের অন্তত ৪৪টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খুরশীদ আলম সাংবাদিকদের বলেন,বৈঠকে বর্তমান পরিস্থিতিসহ চিকিৎসকদের নিরাপত্তা,রোগীদের স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

“আমাদের আরও কিছু দাবি দাওয়া ছিল,আইনি কিছু বিষয় ছিল।বিশেষ করে চিকিৎসা সুরক্ষা আইন নিয়ে আমাদের অনেকে কথা বলেছেন।ডাক্তারদের সুরক্ষার কথা বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা,রোগীদের সুরক্ষার কথা বলেছেন।

“আমরা রোগীদেরও সুরক্ষা চাই,স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।সেসব বিষয়ে আমাদের কার্যক্রম কী হবে সেটা পরে আমরা ঠিক করব।”

  • Related Posts

    বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: চ্যালেঞ্জ ও অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সংলাপে জানা গেছে,বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনও পূর্ণ প্রস্তুত নয়। প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার…

    ভোরে শারীরিক সম্পর্ক: কী উপকার, কী সীমাবদ্ধতা—বলছেন বিশেষজ্ঞরা

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।শারীরিক সম্পর্কের সঠিক সময় নিয়ে নানা মত রয়েছে।তবে সাম্প্রতিক কিছু গবেষণা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে,ভোর বা সকালের দিকে শারীরিক সম্পর্ক করলে কিছু স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে—যদিও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন