নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। আগামী রোববার (২৫ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া হবে কি-না তার পক্ষ-বিপক্ষে বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে।অনেকে এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করছেন। রাজনৈতিক দলের নেতারা বলছেন,নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশি প্রতিষ্ঠানের হাতেই থাকতে হবে।চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। জাতীয় অর্থনীতির প্রধান লাইফ লাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। Post navigation ডিএসসিসি’র মেয়র হিসাবে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ হবে বুধবার ঝালকাঠিতে জামায়াত নেতা কর্তৃক স্কুল ছাত্রী নির্যাতিত