চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ, আবেদন ফি ২০০

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ১৫তম গ্রেডে ২২ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার
পদসংখ্যা: ২২
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। হেভি ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ের সনদ থাকতে হবে। হেভি ভেহিকেল/লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ, আবেদন ফি ২০০
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। আবেদনকারীকে অনলাইন আবেদনের কপির সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, ট্রেড কোর্স সনদ, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্রাদি (ভারতীয় তালিকা, লাল মুক্তি বার্তা, গেজেট, সাময়িক সনদ, বামুস সনদ ইত্যাদি), ড্রাইভিং লাইসেন্স, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনের ১৫ দিনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। অবশ্যই খামের ওপর পদের নাম উল্লখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে hr@cpa.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া কল সেন্টারের ১৬৫৬৩ নম্বরে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে নিবন্ধন নম্বরসংবলিত আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই নিবন্ধন নম্বরসংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) ওই পে-স্লিপ দিয়ে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযোগ্য নয়)।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম।

অনলাইনে আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন